জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আইনপেশাকে সমৃদ্ধ করতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিনিয়র জেলা ও দায়রা জজ

প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৭:৪৬:১০ অপরাহ্ন

সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান বলেছেন, সিলেট বারের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধশালী। সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবীগণ বাংলাদেশের বিচারাঙ্গণে বিপুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ভবিষ্যতে আইনপেশাকে আরো সমৃদ্ধশালী করতে হলে আইনজীবীগণকে আরোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির সিনিয়র সদস্য মোস্তাক আলী এডভোকেট ও আব্দুর রহমান এডভোকেটদ্বয়ের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ এডভোকেট এর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা প্রাপ্ত আইনজীবীদ্বয়কে উদ্দেশ্য করে তিনি আরোও বলেন, সৌভাগ্যবান আইনজীবীদ্বয়কে দেখে মনে হয় না তারা ইতিমধ্যে আইনপেশায় ৫০ বছর পূর্ণ করেছেন। এই দুইজন আইনজীবী আইনপেশায় ৫০ বছর কিভাবে কাটিয়ে দিলেন তা ভাবতেই আমি বিস্মিত হই। সংবর্ধনাপ্রাপ্ত এই দুইজন আইনজীবী নবীন-প্রবীন আইনজীবীদের মধ্যে চিরকাল আদর্শ হয়ে থাকবেন।
সুবর্ণজয়ন্তী পালনকারী সিনিয়র সদস্য মোস্তাক আলী এডভোকেট ও আব্দুর রহমান এডভোকেট সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ. টি. এম. ফয়েজ উদ্দিন এডভোকেট। আরোও বক্তব্য রাখেন সরকারী কৌঁসুলি শামীম আহমদ সিদ্দিকী এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেটের পাবলিক প্রসিকিউটর মোঃ আশিক উদ্দিন (আশুক) এডভোকেট ও মহানগর দায়রা জজ আদালতের পি.পি. বদরুল আহমদ চৌধুরী এডভোকেট।
সংবর্ধিত অতিথিবৃন্দের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোস্তাক আলী এডভোকেট এর পুত্র সাদমান ফাইয়াজ জিহান ও স্ত্রী ফরিদা নাসরীন এবং আব্দুর রহমান এডভোকেট এর জামাতা সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মোঃ ফরিদ আহমদ এডভোকেট। সংবর্ধিত অতিথি মোস্তাক আলী এডভোকেট এর পক্ষ থেকে বক্তব্য রাখেন জুনিয়র ফয়জুল ইসলাম সাজ্জাদ এডভোকেট। সংবর্ধিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে শ্রদ্ধাস্মারক পাঠ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।
সুবর্ণজয়ন্তী পালনকারী সিনিয়র সদস্য মোস্তাক আলী এডভোকেট ও আব্দুর রহমান এডভোকেটকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির মেম্বার্স বেনিভোলেন্ট ফান্ড হতে প্রত্যেককে ৪ লাখ টাকার চেক, গোল্ড মেডেল, শ্রদ্ধা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সর্বশেষ সংবাদ
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top