জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে ৩৪৮ দুর্ঘটনায় নিহত ৪৬৮

প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৮:৩১:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গেল বছরে সিলেট বিভাগে ৩৪৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৬৮ জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৯১ জন। এরমধ্যে বছরের শেষ মাস ডিসেম্বরে সিলেট বিভাগে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন।

শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। নিসচা প্রেরিত গত বছরের প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে বিভাগে ৩৪৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৮জন। এরমধ্যে নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হন। অক্টোবরে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হন। সেপ্টেম্বর মাসে ২৪টি সড়ক দুর্ঘটনয় ২০ জন নিহত ও ২৪ জন আহত হন। আগস্ট মাসে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৪ জন আহত হন। জুলাই মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৬ জন আহত হন। জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হন। মে মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হন। এপ্রিল মাসে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হন। মার্চ মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনয় ৪২ জন নিহত ও ৯৮ জন আহত হন। ফেব্রুয়ারি মাসে ২৫টি দুর্ঘটনয় নিহত হন ২৬ জন ও আহত হয়েছিলেন ৬৬ জন। জানুয়ারি মাসে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হন।

এদিকে শনিবার নিসচা প্রকাশিত গত মাসের (ডিসেম্বরের) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- গেল মাসে বিভাগে ৩৮ নিহতের মধ্যে ১২ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়। ডিসেম্বর মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৮ নিহত ও ৬ আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে জানান, কয়েকটি স্থানীয় দৈনিক, অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকার তথ্য পর্যালোচনা করে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজি চালক ও আরোহী এবং ৯ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৫ জন। এছাড়া এসময় ১০ জন চালক নিহত হয়েছেন। এছাড়া ডিসেম্বর মাসে নিহত ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রচ্ছদ এর আরও খবর
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সর্বশেষ সংবাদ
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top