জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেট জেলা আইনজীবী সমিতির ২৬টি পদে ৬৫ জনের মনোনয়ন বৈধ


প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৭:২৩:৩০ অপরাহ্ন


সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৬টি পদে ৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছেন নির্বাচন কমিশনার। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এবং সহকারি নির্বাচন কমিশনার এম. আবদুল করীম আকবরী ও জামিল আহমদ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, সাবেক সভাপতি সর্বজনাব আব্দুল খালিক, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ.কে.এম. শমিউল আলম, মোঃ জামিলুল হক জামিল, মোঃ সামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ, মোঃ আব্দুল কুদ্দুছ ও মাহফুজুর রহমান এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন-নূর প্রমুখ। এ সময় বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ ছাড়াও শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ছিল ৬ জানুয়ারি ২০২৫ ইং এতে পাঁচজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ খ্রি: সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মূহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮৫০ জন। ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন আইনজীবী প্রার্থী।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৬টি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী আইনজীবীবৃন্দরা হলেন-সভাপতি পদে এ.টি.এম. ফয়েজ উদ্দিন ও সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সহ-সভাপতি-১ পদে জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), জ্যোৎ¯œা ইসলাম, মোঃ আলী হায়দার ও সৈয়দ ফেরদৌস আহমদ, সহ-সভাপতি-২ পদে আব্দুস সোয়েব আহমদ, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ মখলিছুর রহমান ও মোঃ আফরোজ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, জোহরা জেসমিন, দেলোয়ার হোসেন দিলু, মাসুদুর রহমান খান (মুন্না), মুমিনুর রহমান (টিটু), মোঃ আজিম উদ্দীন, মোঃ জোবায়ের বখ্ত জুবের ও মোঃ মসরুর চৌধুরী (শওকত), যুগ্ম সম্পাদক-১ পদে ইকবাল আহমদ, মোঃ অহিদুর রহমান চৌধুরী ও মোঃ তাজ রীহান (জামান), যুগ্ম সম্পাদক-২ পদে আমির মোঃ আমিনুর রব চৌধুরী, কানন আলম, মোঃ তানভীর আখতার খান, মোঃ রব নেওয়াজ রানা, মোঃ তাহমিনুল ইসলাম খান ও মোছাঃ সেবা বেগম, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মঈনুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে দেবব্রত চৌধুরী লিটন ও সৈয়দ রাব্বী হাসান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে সুলেমান আহমদ চৌধুরী ও হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে দিলীপ কুমার কর ও মোঃ ছয়ফুল আলম, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে আবুল কালাম আজাদ (রিপন), মোহাম্মদ নাজমুল হুদা, মোঃ আব্দুল্লাহ আল হেলাল, মোঃ কাওছার জুবায়ের, মোঃ খোরশেদ আলম খোকন ও মোঃ নাজমুল ইসলাম, সহ সম্পাদকের ৩টি পদে এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, কাওছার আহমদ, শায়েদ আহমদ, হানিফ আহমদ ও মোঃ আশরাফ হোসাইন, এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আবু মোঃ আসাদ, আব্দুল মালিক, আশিক উদ্দিন (আশুক), এ.এস.এম. আব্দুল গফুর, এ.কে.এম. ফখরুল ইসলাম, কল্যাণ চৌধুরী, জুবের আহমদ খান, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, মনজুর আহমদ, মামুন আহমদ শিকদার, মোর্তাজা আহমদ চৌধুরী, মোছাঃ আয়েশা সিদ্দিকা শিপা, মোঃ আলীম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ছয়ফুল হোসেন, মোঃ জামিলুল হক জামিল, রমেন্দু সিংহ চৌধুরী ও লুৎফা বেগম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এবং সহকারি নির্বাচন কমিশনার এম. আবদুল করীম আকবরী ও জামিল আহমদ সমিতির সকল বিজ্ঞ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

প্রচ্ছদ এর আরও খবর
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান

একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান

রাষ্ট্রপতি আসবেন বলে!

রাষ্ট্রপতি আসবেন বলে!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

সর্বশেষ সংবাদ
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top