জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জকিগঞ্জে বিএসএফ’র বাধায় অনাবাদী কয়েক হাজার হেক্টর জমি

প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৪৬:৩৬ অপরাহ্ন

এখলাছুর রহমান, জকিগঞ্জ: সিলেট জেলার পূর্ব সীমান্তবর্তী কৃষিনির্ভর জকিগঞ্জ উপজেলার রহিমপুর খালের মুখের বাঁধ দীর্ঘ ১৫ বছর ধরে অপসারণ করতে না পারায় অত্র উপজেলার হাজার হাজার হেক্টর কৃষিজমি অনাবাদী থেকে মরুভূমিতে পরিণত হয়েছে। কৃষিনির্ভর উপজেলার কৃষকরা বছরের পর বছর ক্ষেতের জমিতে পানি না পেয়ে কোন কৃষিক্ষেত করতে পারছে না।

জানা যায়, জকিগঞ্জ উপজেলার শরিফগঞ্জ বাজারের সন্নিকটে কুশিয়ারা নদী থেকে দীর্ঘ ৮ কিলোমিটার দৈর্ঘ্য রহিমপুর খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ২০১০ সালে সুরমা কুশিয়ারা প্রকল্পের মাধ্যমে শতকোটি টাকা ব্যয়ে পুনঃখনন ও পাম্পহাউস নির্মাণ করা হয়। খালখনন ও পাম্প হাউস নির্মাণে খালের পানি আটকানোর জন্য ৬৫ কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হয়। পাম্প হাউস নির্মাণ ও খাল পুনঃখননের পর বাঁধটি অপসারণ করতে চাইলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বাধা প্রদান করে। বাঁধ অপসারণ করতে না পারায় পানির অভাবে এলাকার কৃষিজমি অনাবাদী থেকে মরুভূমিতে পরিণত হয়েছে। বাঁধটি এলাকার কৃষকদের এখন গলার কাটায় পরিণত হয়েছে।

কুশিয়ারা নদীর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরেখা গিয়েছে। কুশিয়ারা নদী দু’দেশের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় নো-ম্যান্স ল্যান্ডের অংশ হওয়ায় ভারতের বাঁধার মুখে বাঁধ অপসারণ করা যায়নি। ২০২২ সালের ২১ আগস্ট যৌথ নদী কমিশনের বৈঠক শেষে কুশিয়ারা নদী থেকে রহিমপুর খাল দিয়ে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় এবং বাংলাদেশ ভারতের সাথে একটি সমঝোতা স্মারক সই করে। এ সমঝোতা স্মারকের ফলে রহিমপুর সংযোগ খালের মাধ্যমে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হয়। তখন পানি উন্নয়ন বোর্ড বলেছিল ২০২২ সালের নভেম্বরে বোরো ফসল রোপণের পূর্বেই চুক্তি মোতাবেক পানি প্রত্যাহার করা সম্ভব হবে। কিন্তু চুক্তির আড়াই বছর পরও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর বাধার কারণে রহিমপুর খালের মুখের বাঁধ অপসারণ করে রহিমপুর পাম্পহাউস চালু করা যায়নি।

এলাকাবাসীর অভিমত চুক্তি অনুযায়ি পানি পাওয়া গেলে উপজেলার কৃষকরা ৫ হাজার হেক্টর জমিতে বোরো ও রবিশষ্য ক্ষেত করতে পারতো এবং পার্শ্ববর্তী কানাইঘাট বিয়ানীবাজার গোলাপগঞ্জ ফেঞ্চুগঞ্জ উপজেলার অনেক কৃষক লাভবান হতো। কিন্তু পানির অভাবে কৃষকরা ক্ষেত করতে না পারায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের জকিগঞ্জ শাখা কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়ার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান ভারত-বাংলাদেশ সমঝোতা স্মারক সই হলেও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বাধার মুখে বাঁধ অপসারণ করা সম্ভব হচ্ছেনা। তবে পাম্প হাউস ও খালের উন্নয়ন চলমান রয়েছে। দ্রুততম সময়ে সব আনুসাঙ্গিক কাজ শেষ করে বাঁধ অপসারণ করে পাম্প হাউস চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রচ্ছদ এর আরও খবর
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সর্বশেষ সংবাদ
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top