জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১২৯১ স্কুল

প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৬:০০ অপরাহ্ন

সিলেটে সাড়ে ৩ হাজার প্রাইমারী শিক্ষকের পদ শুন্য

এমজেএইচ জামিল : প্রধান শিক্ষক ছাড়াই চলছে সিলেট অঞ্চলের ১ হাজার ২৯১টি সরকারী প্রাথমিক স্কুল। এসব স্কুলে ভারপ্রাপ্ত দিয়েই চলছে কার্যক্রম। এছাড়া ২ হাজার ২০৯টি সহকারী শিক্ষকের পদও শুন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারী মাসের হিসেব অনুযায়ী সিলেট বিভাগের চার জেলার ৫ হাজার ৫৪টি বিদ্যালয়ে মোট সাড়ে ৩ হাজার শিক্ষকের পদ শুন্য রয়েছে। এর মধ্যে ১ হাজার ২৯১টি প্রধান শিক্ষক ও ২ হাজার ২০৯টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। এছাড়া বিভাগের ৪ জেলায় অফিস সহকারী, এমএলএসএস ও নৈশপ্রহরী সহ আরো সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর পদ খালি রয়েছে।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জানুয়ারী মাসের হিসেবে অনুযায়ী সিলেট অঞ্চলে ২৫ হাজার ৮৯১ জন সহকারী শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন ২৩ হাজার ৬৮২ জন। এরমধ্যে খালি রয়েছে ২ হাজার ২০৯টি পদ।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট জেলায় ৭ হাজার ৯৪৪টি সহকারী শিক্ষক পদের বিপরীতে শুন্য রয়েছে ৬২৪টি, সুনামগঞ্জে ৭ হাজার ২৬০টি পদের বিপরীতে শুন্য রয়েছে ৮৭২টি, হবিগঞ্জে ৫ হাজার ২২৪টি পদের বিপরীতে শুন্য রয়েছে ৩০৮টি ও মৌলভীবাজারে ৫ হাজার ৩৩৯টি পদের বিপরীতে ৩১৭টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে।

এছাড়া সিলেট বিভাগে ৫ হাজার ৫৪টি প্রধান শিক্ষকের পদ থাকলেও কর্মরত রয়েছেন ৩ হাজার ৭৬৩ জন। এরমধ্যে ১ হাজার ২৯১টি পদ খালি রয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪৭৭টি পদের বিপরীতে খালি রয়েছে ৪৬৪টি, সুনামগঞ্জে ১ হাজার ৪৭৫টির পদের বিপরীতে ৩৫১টি, হবিগঞ্জে ১ হাজার ৫২টি পদের বিপরীতে ২৫৬টি ও মৌলভীবাজারে ১ হাজার ৫০টি পদের বিপরীতে ৩৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে।

জানা গেছে, একসাথে বিপুল সংখ্যক শিক্ষকের পদ খালি থাকায় পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত শিক্ষকদের। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শুন্যপদে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের উপর গুরুত্বারোপ করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিগণ।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক নুরুল ইসলাম দৈনিক জালালাবাদকে বলেন, অবসরজনিত কারণে প্রতিমাসেই সহকারী শিক্ষকের পদ শুন্য হয়ে থাকে। কোন ক্ষেত্রেই শুন্যপদ থাকা কাম্য নয়। আর প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সেটা আরো গুরুত্বপূর্ণ। কারণ কোমলমতি শিশুদের শিক্ষার সুমহান দায়িত্ব পালন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শীঘ্রই হয়তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।

তিনি বলেন, শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা কেন্দ্রীয়ভাবে হয়। তাই বিভাগীয়ভাবে আমাদের কিছু করার থাকেনা। বর্তমানে নন-ক্যাডার থেকে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া পদোন্নতির মাধ্যমে কিছু পদ পূরণ করার বিষয়টিও প্রক্রিয়াধিন।

প্রচ্ছদ এর আরও খবর
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সর্বশেষ সংবাদ
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top