জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সম্মিলিত প্রয়াসে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব : বিভাগীয় কমিশনার


প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:২৫:৪৭ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, ধর্ম-বর্ণ, জাতি-গোত্র নির্বিশেষে সকলের অংশগ্রহণে সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। ইতিহাস আমাদের শেখায়, অপশক্তি চিরকালই পরাজিত হয়েছে। যারাই মানুষের উপর জুলুম-অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে, তারাই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। রাষ্ট্র যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, যদি মানুষের নাগরিক অধিকার, মতপ্রকাশের অধিকার হরণ করা হয়, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই সংক্ষুদ্ধ হয়। যদি কোনো মানুষের পেটে নিদারুণ ক্ষুধা থাকে, পকেটে টাকা থাকে না তখন সে আপনার টেবিলে থাকা খাবার ছিনিয়ে নিতে একবারও ভাববে না। কারণ তার সে মুহূর্তে ক্ষুধা নিবারণ করা জরুরি। পরিস্থিতি যখন এমন পর্যায়ে যায়, তখন সেই ব্যর্থতা রাষ্ট্রের। এক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার বিকেল ৪টায় নগর ভবনের ৩য় তলায় কনফারেন্স হলে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে অনুদান প্রদান ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রথযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সিলেট সম্প্রীতির শহর। তবু কিছু মানুষ আছে সুযোগসন্ধানী, এরা অন্ধকারকে ভালোবাসে। এদের সকল অপকর্ম সংগঠিত হয় রাতের বেলা। এরা রথযাত্রায় যুক্ত হয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে আপনাদেরও সাবধানতা অবলম্বন এবং সম্ভব হলে সন্ধ্যের মধ্যে রথযাত্রা সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশন অতীতের ন্যায় এবারও আপনাদের পাশে রয়েছে। এবারেও সিসিকের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সিলেট মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসনকেও দিকনির্দশনা প্রদান করা হবে। রথযাত্রা ও পুনঃরথযাত্রা সফলভাবে সম্পন্ন হোক, এই কামনা করছি।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত সিংহ, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহসহ রথযাত্রা উদযাপনকারী মন্দিরের পরিচালক ও সেবায়েতগণ। এ সময় রথযাত্রা উদযাপনকারী ২৫টি মন্দিরের পরিচালকদের হাতে ২৫ হাজার টাকা করে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ২৭ জুন রথযাত্রা ও ৫ জুলাই পুন:রথযাত্রা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন

স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!

স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!

সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

সর্বশেষ সংবাদ
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top