সুনামগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ৭:৩৫:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। মেলা বুধবার পর্যন্ত চলবে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। উদ্বোধন শেষে কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
মেলায় ১২ টি স্টল থাকবে। এরমধ্যে পারিবারিক পুষ্টি বাগান, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, মিশ্র ফল বাগান, নিরাপদ ফসল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, ভাসমান বেডে সবজি চাষ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উচ্চমূল্যের ফসল, মালচিং পদ্ধতিতে সবজি চাষ এবং কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র।







