জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মণিপুরী সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপিত


প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৯:৩৩:৫২ অপরাহ্ন

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস)- এর সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বিতীয় অনুষ্ঠান শুক্রবার শহরের ঐতিহ্যবাহী সারদা হলে অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক এল প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মণিপুরী সাহিত্য অনেক পুরনো। প্রাচীনকাল থেকেই মণিপুরীরা সাহিত্য চর্চা করে আসছেন। এখন সময় এসেছে মণিপুরী ভাষা নিয়ে গবেষণার। মণিপুরী সাহিত্য অনুবাদ করে সাহিত্য নিয়েও গবেষণার প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, ঢাকাবাসী মণিপুরী সংগঠনের সভাপতি কোংখাম নীলমণি সিংহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলোজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রমোদ রঞ্জন সিংহ, মণিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরার সভাপতি এল. বীরমঙ্গল সিংহ এবং মণিপুরী লিটারারি সোসাইটি আসামের সভাপতি এল. মঙলেম্বা সিংহ।

সভায় বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা সকল সভাপতি, সাধারণ সম্পাদকদের ক্রেস্ট, উত্তরীয়, উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত সভাপতি -সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির ফেলো, কবি এ কে শেরাম, নাট্যব্যক্তিত্ব এম উত্তম সিংহ রতন, কবি শেরাম নিরঞ্জন, এল. রুমিতা সিনহা। উল্লেখ্য সুবর্ণজয়ন্তীর প্রথম অনুষ্ঠানে বামসাসের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে কবি রওশন আরা বাশি খুৎহৈবম এর সভাপতিত্বে এবং কবি অহৈবম অঞ্জুর সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠের পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি হোসনে আরা কামালী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা থেকে আগত কবি এল. মিনা দেবী। স্বরচিত কবিতা পাঠে বাংলা ও মণিপুরী ভাষার প্রায় অর্ধশত কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

পরে কেএইচ সমেন্দ্র সিংহের সঞ্চালনায় সুবর্ণজয়ন্তী উদযাপনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বামসাসের শিশু শিল্পীদের পরিবেশনায় কোরাস সংগীত এবং বামসাস কমলগঞ্জ শাখার পরিবেশনায় মণিপুরী নৃত্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বামসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকর। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন নীহার রঞ্জন শর্মা। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং

সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অচলাবস্থা

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অচলাবস্থা

সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক

সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক

পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস

পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস

সর্বশেষ সংবাদ
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অচলাবস্থা
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অচলাবস্থা
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top