জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বড়লেখায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৬:৪৮:৫১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় দিনদুপুরে গলায় দা ধরে ব্যবসায়ির টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাইয়ে জড়িত দুই ছিনতাইকারিকে শুক্রবার বিকেলে সিলেটের শাহপরান এলাকা থেকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। এরা হচ্ছে- কুলাউড়া উপজেলার মৃত চাঁনমনির ছেলে সেলিম আহমদ অনিক (৩৫) ও এসএমপির শাহপরান থানার মীরমহল্লা এলাকার মৃত মানিক মিয়ার ছেলে সাকিব আহমদ (২৫)।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৯৯ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত দা, মোটরসাইকেল ও হেলমেট জব্দ করেছে পুলিশ। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার দুই ছিনতাইকারিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, ৩০ জুলাই দুপুরে বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এরপর তাদের গলায় দা ধরে সুহাদার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরির একটি রুপার চেইন এবং ভিকটিমের জাতীয় পরিচয়পত্র ছিল। এই ঘটনায় ওইদিনই ভুক্তভোগী থানায় মামলা করেন। মামলার পরই থানার ওসি মাহবুবুর রহমান মোল্লার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, এসআই রতন কুমার হালদার, এসআই সুব্রত চন্দ্র দাসের সমন্বয়ে একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করে। পরে শুক্রবার রাতে সিলেটের টিকরপাড়া (পীরের বাজার) এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সেলিম আহমদ ও সাকিব আহমদকে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা ছিনতাইয়ের কথা স্বীকার এবং পলাতক আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের ৯৯ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
২০ বছর পর সচল ফোয়ারা ফের ২০ ঘণ্টা পর বন্ধ!

২০ বছর পর সচল ফোয়ারা ফের ২০ ঘণ্টা পর বন্ধ!

‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল

সর্বশেষ সংবাদ
২০ বছর পর সচল ফোয়ারা ফের ২০ ঘণ্টা পর বন্ধ!
২০ বছর পর সচল ফোয়ারা ফের ২০ ঘণ্টা পর বন্ধ!
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top