জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল

প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫:৪৪ অপরাহ্ন

শেখঘাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, মানবিকতা ও জবাবদিহিতার চর্চা নিশ্চিত করতে হবে। নবীজি (সা.) শুধু ইবাদতের শিক্ষা দেননি; মানুষের অধিকার রক্ষা, আমানতদারি, ন্যায়বিচার ও পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে একটি কল্যাণভিত্তিক সমাজ গঠনের দৃষ্টান্ত রেখে গেছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে মূল্যবোধের অবক্ষয়, অন্যায়-অনিয়ম ও পারস্পরিক অবিশ্বাস বাড়ছে। এ অবস্থায় মহানবী (সা.)-এর জীবন থেকে সততা, ধৈর্য, ক্ষমাশীলতা ও মানুষের প্রতি দায়িত্ববোধের শিক্ষা গ্রহণ করতে হবে। পরিবার থেকেই এসব মূল্যবোধের চর্চা শুরু করতে হবে। বিশেষ করে তরুণদের নৈতিক চরিত্র গঠন ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য সিরাত অধ্যয়ন ও অনুশীলনে মনোযোগী হতে হবে।

তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর শেখঘাট জামে মসজিদ সংলগ্ন পয়েন্টে সিলেট মহানগর কোতোয়ালী পশ্চিম থানার ১২নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মাহফিলে প্রধান আলোচক আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতী আলী হাসান উসামা। তিনি বলেন, মহানবী (সা.)-এর সিরাত শুধু পাঠ বা আলোচনা করার বিষয় নয়; তা জীবনে বাস্তবায়নের বিষয়। মানুষের সঙ্গে আচরণ, পরিবার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য, প্রতিবেশীর অধিকার এবং সামাজিক দায়িত্ব পালনে নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর জীবনের পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মাহফিলের পৃথক দুটি অধিবেশনে সভাপতিত্ব করেন সমাজসেবী ও কাউন্সিলার প্রার্থী আব্দুল কাদির এবং বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম। আলোচনা পেশ করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমদ।

জামায়াত নেতা ফয়েজুল ইসলাম ও কবির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী, লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সিলেট মহানগর ছাত্রশিবির সেক্রেটারী আবু তাহের ফাহিম, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সিলেট চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মাওলানা আজিজুল ইসলাম, নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, শ্রমিক নেতা আক্কাস আলী, ১০নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী আব্দুল হাকীম, জামায়াত নেতা মু. ফখর উদ্দিন, মেহেদী হাসান, সালেহ আহমদ, বেলাল হোসেন, আব্দুল মালিক, জুনেদ আহমদ, শামীম আহমদ, বাদশাহ মিয়া, মোশাররফ আমিন ফয়েজ, রাসেল আহমদ পাপলু ও রায়হান আহমদ প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী হেলাল আহমদ ও তাওহীদ আহমদ। মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু

সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top