শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৭:৪৮ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম নয়, শিক্ষা মানুষের চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম মাধ্যম। তোমাদের জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষাও গ্রহণ করতে হবে। সময়ের সদ্ব্যবহার, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি সম্মান এবং বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল আচরণ তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।
শনিবার নগরীর চান্দুশাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা টিলাগড় দাখিল উত্তীর্ণ কৃতি সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চান্দুশাহ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ কয়েস মাহমুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চান্দুশাহ জামেয়া ইসলামিয়া মাদ্রাসা এডহক কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রনি, চান্দুশাহ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আতাউর রহমান, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেক আহমেদ, বিএনপির কালাশীল পাড়া কমিটির সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মাদ্রাসার উন্নয়ন কমিটির সদস্য মোহাম্মদ দিলওয়ার হোসাইন দিলদার, মাহফুজুর রহমান বাপন, মোহাম্মদ ইফতেখার আহমদ, মকবুল হুসেন প্রমূখ। বিজ্ঞপ্তি






