বড়লেখায় আস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গোলটেবিল বৈঠক
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৮:৫৯:৪৪ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: ইসলামী রাষ্ট্র কায়েমের প্রচেষ্টায় শরঈ হুকুম এবং বিরোধিতা কারীর শরঈ পরিচয় শীর্ষক গোলটেবিল বৈঠক শনিবার বড়লেখা পৌরশহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। আস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা শাখা এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।
আস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও মাওলানা তৈবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুস সবুর, মৌলভীবাজার-১ আসনের খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলভী লুকমান আহমদ, মাওলানা খালেদ আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মোজাহিদ আলী, এমএম আতিকুর রহমান, মুন্সি শরিফুল ইসলাম মাওলানা, জাহিদুল ইসলাম, মুফতি জিয়াউল হক, মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।






