সিলেট ইসলামিক সোসাইটির শিক্ষক কর্মশালা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৯:০১:১৪ অপরাহ্ন
শিক্ষার্থীদের ভালো মানুষ
হিসেবে গড়ে তুলতে হবে

শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা করেছে দি সিলেট ইসলামিক সোসাইটি। শনিবার নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানগণ অংশ নেন।
সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা আইইএস স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল মনজুরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট ইউমেন্স মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ডা: ফজলুর করিম কায়সার, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল দিদার চৌধুরী, এডুকেশন সোসাইটির গবেষণা কর্মকর্তা ড. শামীমুল বারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ গোলাম রাব্বানী, আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ জসীম উদ্দীন, সুনামগঞ্জ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম ও হবিগঞ্জ দারুল হিকমা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই জাতির আগামীর কর্ণধার। শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মানে গড়ে তুলতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্ররাই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকা পালন করে। তাই তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সঠিক গাইডলাইনের মাধ্যমে ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে জাতি গড়ার কারিগর শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি






