কুলাউড়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৭:২৪:৩১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এ ধরনের অপরাধ নির্মূলে থানাকে আগামী দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
সোমবার রাতে কুলাউড়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের স্থান কুলাউড়ায় হবে না। এ সমস্যা দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে।
থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং কুলাউড়া সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, কমিটির সদস্য বদরুল হোসেন খান, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমীর মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া ও সুফিয়ান আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, সাংবাদিক মোক্তাদির হোসেন, এম মছব্বির আলী, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, এনসিপির মৌলভীবাজার জেলা সদস্য লিংকন তালুকদার, আব্দুস সামাদ, ওয়ারিয়র্স অফ জুলাই জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য আল আদনান চৌধুরী, নাহিদুর রহমান ও এনসিপি সমর্থক ইব্রাহীম মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।






