জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ ৮ জনকে পুশইন


প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৭:১৪:২০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে শিশু ও নারীসহ ৪ রোহিঙ্গা ও ৪ অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সকালে সীমান্ত পিলার ১৩৭৪ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাতামোড়ল নাম পানপুঞ্জি এলাকায় ঘোরাঘুরিকালে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করেছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে বিজিবি। পরিচয় সনাক্তের পর আটককৃতদের থানায় সোপর্দ করবে বিজিবি।

বিজিবি জানিয়েছে, পুশইনকৃত অবৈধ চার বাংলাদেশি নাগরিকরা হচ্ছে- বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার হাকর গ্রামের রাসেদ মিয়ার মেয়ে শিরীন আক্তার (৩৫) ও আইয়ুব খানের ছেলে মোহাম্মদ সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জব্বার শেখের ছেলে মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার চান্দপুর গ্রামের মো. শিবলু মিয়ার স্ত্রী সাবিনা খাতুন (৩০)।

এক শিশু ও দুই নারীসহ ৪ রোহিঙ্গারা হচ্ছে- কক্সবাজারের টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে মো. আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী জমিলা বেগম (২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে মো. হামিদ হোসেন (১৫)। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কয়েক বছর আগে সেখান থেকে তারা পালিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গমণ করেছিল। আটক বাংলাদেশি নাগরিকরাও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দিলে শুক্রবার ভোর রাতে বিএসএফ বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন পানপুঞ্জি এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, চার বাংলাদেশি নাগরিক ও চার রোহিঙ্গাকে শুক্রবার ভোররাতে বিএসএফ পুশইন করেছে। বিজিবি নিউ পাল্লাথল বিওপির আওতাধীন এলাকার পানপুঞ্জিতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে বিজিবির টহল দল তাদের আটক করেছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটককৃতদের বড়লেখায় থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জানান, বিজিবি এখনও বিএসএফের পুশইনকৃত কাউকে থানায় সোপর্দ করেনি। থানায় সোপর্দ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজার এর আরও খবর
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 

কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 

লংলা কলেজে এমপি শকুকে সংবর্ধনা 

লংলা কলেজে এমপি শকুকে সংবর্ধনা 

ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার

ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার

কুলাউড়ায় ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

কুলাউড়ায় ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো
সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top