জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে : গোলাম পরওয়ার


প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৯:২৮:১৫ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক : প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, কোনো বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে, কারও চাপে মাথা নত করে, প্রশাসনে কোনো দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম্মা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমতল করতে হবে। যাতে প্রত্যেকটি ছোট-বড় দল সমান রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচন কমিশন প্রদত্ত সব সুযোগ সমানভাবে ভোগ করতে পারে। থানার ওসি থেকে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদেরও অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ বলেও তিনি অভিযোগ করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিসহ চৌদ্দ দল ১৭ বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিলো। তারা যদি পাহারা না দিতো, এতদিন তারা (আওয়ামী লীগ) টিকতে পারতো না, সাজানো নির্বাচন তারা করতে পারতো না। একই অপরাধে অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

গোলাম পরওয়ার আরও বলেন, মানবতাবিরোধী অপরাধীদের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কোনো কালো হাতের হস্তক্ষেপে যদি এসব খুনিরা বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না।

এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা ও প্রচেষ্টার প্রতি আস্থা আছে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, একদিকে আপনি (ড. ইউনূস) যেমন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারদিকে যে সমস্ত কিছু উপদেষ্টা আছেন, মাঝে মাঝে কোনো দিকে আপনাকে ঠেলে দিয়ে কোনো একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না।

জামায়াতে ইসলামীর এই নেতা আরও বলেন, একমত হয়ে যাওয়া সব বিষয়গুলো জুলাই চার্টারে অন্তর্ভুক্ত থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে। সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। জনগণ পিআর পদ্ধতি না মানলে আমরা জামায়াত ইসলামী সে প্রস্তাব মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।
বিক্ষোভ সমাবশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও

বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও

টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম

টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম

আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ

আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সর্বশেষ সংবাদ
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা অফিসে নানা সংকট
গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা অফিসে নানা সংকট
শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী
লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান
লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান
১১ অক্টোবরের নাগরিক সমাবেশ সফলের আহ্বান
১১ অক্টোবরের নাগরিক সমাবেশ সফলের আহ্বান
তাহিরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
তাহিরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top