জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ইসির সাথে বৈঠক : অভিজ্ঞতা নিতে ও ঝামেলা এড়াতে নভেম্বরে গণভোট চায় জামায়াত


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৯:৩০:৪৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে আগামী মাসেই গণভোট করার পক্ষে নির্বাচন কমিশনের কাছে নানা যুক্তি তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এর মধ্যে একটি যুক্তি হলো, সংসদ নির্বাচনের জন্য অভিজ্ঞতা নিতেও নভেম্বরে গণভোট করা যেত পারে। আরেকটি যুক্তিতে দলটি বলছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঝামেলা হলে ‘আম ছালা দুটোই’ হারানোর আশঙ্কা রয়েছে।

সোমবার বিকালে ইসির সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসব যুক্তি তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের একটি প্রতিনিধি দল।প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের পর ব্রিফিংয়ে এসে ডা: তাহের বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া, ভোটার তালিকা ও এনআইডি, পিআর পদ্ধতি, রিটার্নিং কর্মকর্তা ও গণভোট আয়োজন নিয়ে দলের অবস্থান তুলে ধরা হয়েছে বৈঠকে।

আগামী বছর রোজার আগে ফেব্রæয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। এরইমধ্যে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত্য কমিশনের সংলাপে দলগুলোর সম্মতি দিয়েছে। কিন্তু সেই গণভোট কবে হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল বলছে, জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করা হোক। অন্যদিকে সংসদ নির্বাচনের দিনেই আলাদা ব্যালটে গণভোট আয়োজনের কথা বলছে বিএনপিসহ কয়েকটি দল।
ব্রিফিংয়ে ডা: তাহের বলেন, আমরা অবশ্যই গণভোট (সংসদ নির্বাচনের) আগে চাচ্ছি; আমরা নভেম্বরে গণভোট করার জন্য বলে আসছি। আমাদের অতীতে অনেক গণভোট হয়েছে এবং সেখানে দেখা গেছে যে, ২১ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে, ১০ দিনেও হয়েছে, ১৭ দিনেও হয়েছে।
তিনি বলেন, আমাদের কেউ কেউ বলছেন, নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায়, তাইলে গণভোট আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয়, তাহলে আম ছালা দুটোই যাবে। এজন্য আমরা মনে করি, একটা সহজতর নির্বাচন (গণভোট), যাতে আমরা এখানে অভিজ্ঞতা নিতে পারি। এক্সপেরিমেন্ট নিতে পারে যে, কীভাবে পুলিশ সহযোগিতা করে।
আবু তাহেরের মতে, গণভোট তো খুবই সাধারণ একটা নির্বাচন। এখানে খুব বড় ধরনের কোনো খরচ নাই। যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন, ওই বাক্স দিয়েই গণভোট করা যাবে। শুধু খরচ বাড়তি হচ্ছে একটা ব্যালট ও কালি। এছাড়া যারা ইনভলভ হবেন, তাদের ভাড়াটারা, খাওয়ার জন্য কিছু লাগবে। এর বাইরে তেমন কোন খরচ নাই। একসঙ্গে গণভোট হলে তেমন সাড়া পাওয়া যাবে না বলেও মনে করেন জামায়াত নেতা।
ডা: তাহের জানান, জাতীয় নির্বাচনে সব দল ব্যস্ত থাকবে। নির্বাচনের কনসার্ন থাকবে সবাই। দেখা যাবে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ বা দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা (গণভোটের) পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার চাপাচাপিটা কে করবে? আমি তো ততক্ষণ আরেকটা ভোটের জন্য দৌঁড়াব। সে কারণে যেটা বলা হচ্ছে, জাতীয় নির্বাচন আর গণভোট আলাদা করতে হবে।
গণভোটের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা বাস্তবায়ন করার বিষয়ে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলে জানান জামায়াতের এ নেতা।
তিনি বলেন ইসি আমাদের জানিয়েছে, সরকার যদি সিদ্ধান্ত নেয়, তারা এটা বাস্তবায়ন করবেন। সেখানে ইসির কোনো সমস্যা হবে না।
ডা: আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এডভোকেট জসিম উদ্দিন সরকার ও এডভোকেট মতিউর রহমান আকন্দ।

প্রচ্ছদ এর আরও খবর
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও

বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও

টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম

টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম

আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ

আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সর্বশেষ সংবাদ
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা অফিসে নানা সংকট
গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা অফিসে নানা সংকট
শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী
লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান
লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান
১১ অক্টোবরের নাগরিক সমাবেশ সফলের আহ্বান
১১ অক্টোবরের নাগরিক সমাবেশ সফলের আহ্বান
তাহিরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
তাহিরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top