লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৪:০৯ অপরাহ্ন

লন্ডন সংবাদদাতা: পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুয়েট হলে উৎসবমুখর পরিবেশে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
সমাজ ও কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে শতাধিক গুণীজনকে অ্যাওয়ার্ড ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুসতাক আহমেদ।
অনুষ্ঠানে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক নুকুল চক্রবর্তীসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি সমাজ ও কমিউনিটির জন্য আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগায়।
আয়োজকরা জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে সামাজিক কর্মকা-ে উৎসাহিত করা এবং কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।





