ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শাহজালাল উপশহরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) ও রাজু ইসলাম (২৫)।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল উপশহর এ-ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।






