বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৬:১৪:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন, মোড়কে ওজন, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে পৌরশহরের উত্তর চৌমুহনির গ্রামীণ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, নানা অনিয়মের দায়ে গ্রামীণ বেকারির মালিক ইয়াছিন আলীর উপর ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।





