সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৮:৪৩:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়েছে সিলেট সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক বিলকিস ইয়াছমীনকে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে এই দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সিলেট সরকারি কলেজের অধ্যাপক বিলকিস ইয়াছমীনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে বদলি/পদায়ন করা হলো।





