সুন্দর সিলেট গড়ে তোলাই আমার প্রত্যয় : খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৭:১০:৪৪ অপরাহ্ন

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির রোববার নগরীর সুবিদবাজার ও রিকাবিবাজারে গণসংযোগ করেন। এসময় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জিয়াউল হক জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রিকাবীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, ব্যবসায়ী ফয়েজ আহমেদ খান বেলাল, সদর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, ব্যবসায়ী বুরহান উদ্দিন লাকি, মহানগর শ্রমিক দলের সদস্য আলম জীবন ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফজল প্রমুখ। এর আগে সকাল ৯টায় খন্দকার মুক্তাদির সিলেট সদর উপজেলার খাদিমনগরের চা বাগানের রবিবারি বাজারে গণসংযোগ করেন।
গণসংযোগ ও মতবিনিময়ে খন্দকার মুক্তাদির বলেন, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে শুধুমাত্র একটি দলের নয়, জনগণের। তাই যত উন্নয়ন হবে, কাউকে বাদ দিয়ে নয়, নাগরিকদের নিয়ে গঠিত কমিটির পরামর্শের ভিত্তিতেই হবে। রাষ্ট্রের টাকার স্বচ্ছভাবে ব্যবহৃত হওয়ার জন্যই এটি করা হবে। তিনি বলেন, কসমেটিক উন্নয়ন নয়, কাজের গুণগতমান বজায় রেখে একটি সুন্দর সিলেট গড়ে তোলাই আমার প্রত্যয়। বিজ্ঞপ্তি





