জকিগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৬:২৭:০৩ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে গোয়ালঘর থেকে ঝুমা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর হারুন মিয়ার মেয়ে ঝুমাকে সন্ধ্যার দিকে বাড়ির গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে রাত ৮ টার দিকে থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটির গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





