মাওলানা কাসেমীর ইন্তেকালে যুব জমিয়তের শোক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:১২:৫২ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও নীতিনির্ধারণী ফোরামের সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার শনিবার বিকালে এক শোক বার্তায় মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, মাওলানা কাসেমীর মৃত্যুতে ইসলামী অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
এছাড়াও শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ সভাপতি মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা মুজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ হোসাইন ফআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ; সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম; সহ সাংগঠনিক সম্পাদক এম বশির আলী, খলিলুল্লাহ মাহবুব; অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ; প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান। বিজ্ঞপ্তি





