হোটেলে অনৈতিক কাজ ৫ তরুণ-তরুণী আটক
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:৩৭:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আবাসিক হোটেল অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ২টার দিকে কোতোয়ালী থানাধীন ‘তালহা রেস্ট হাউস’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সাদিক হোসেন (২৩), সুলতানা খানম ঝুমা (১৯), নাহিদ আহমেদ (২৪), নাইমা (২০) ও লিজা বেগম (৩৫)।রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অসামাজিক কাজের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।




