শাবিতে থাকছে দ্বিতীয়বার আবেদনের সুযোগ, কাটা যাবে নম্বর
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৮:০৮:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত ভর্তি নির্দেশিকা অনুযায়ী, এ বছর ভর্তিতে দ্বিতীয়বারের মতো পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে দ্বিতীয়বার যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের ৪ নম্বর কাটা যাবে।
নির্দেশিকায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৮০ এর মধ্যে) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএ- এর যোগফলকে ২ দ্বারা এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে ১.৬ দ্বারা গুণ করে সর্বমোট ১০০ নম্বরের মধ্যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। নির্দেশিকা অনুযায়ী, এ বছর ১ হাজার ৫৬৬ আসনে ভর্তি নেবে শাবিপ্রবি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫ ও ‘বি’ ইউনিটে ৫৮১ আসন। এছাড়া পাঁচ ধরনের কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এগুলোর মধ্যে ‘এথনিক মেরিট অ্যালোকেশনে ২৮টি, ডিজেবিলিটি মেরিট অ্যালোকেশনে ১৪টি, টি-লেবার মেরিট অ্যালোকেশনে ৫টি, স্পোর্টস মেরিট অ্যালোকেশনে ১০টি ও সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনে ২০টি আসন।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী এবার সিলেটের বাইরে শুধু ঢাকায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা। ঢাকার কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী দ্বারা আসন সংখ্যা পূরণ হয়ে গেলে ঢাকায় কেন্দ্র পছন্দ করার সুযোগ আর থাকবে না। তবে সিলেট শহরের কেন্দ্রগুলোর আসন সংখ্যা উন্মুক্ত থাকবে। এছাড়া ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। তবে আর্কিটেকচার (অজঈ) বিভাগে ভর্তি ইচ্ছুক অ ইউনিটের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আবেদন যোগ্যতা : ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ/কারিগরি)/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিট- এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। এইচএসসিতে গণিতে কমপক্ষে জিপিএ ৩.০ (অ লেভেলে ঈ গ্রেড) প্রয়োজন। ‘বি’ ইউনিট- বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.০ থাকতে হবে। এছাড়া ডিপ্লোম-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এঈঊ এর ক্ষেত্রে ওএঈঝঊ (ঙ লেভেল) এ কমপক্ষে ২টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাশ এবং ওঅখ (অ লেভেল)-এ কমপক্ষে ১টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা ও ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার অ১ (বিজ্ঞান) ইউনিটে আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা, অ২ (আর্কিটেকচার) ১ হাজার ৪০০ টাকা ও ই ইউনিটে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।




