উদয় সমাজ কল্যাণ সংস্থার ১৯তম ওয়াজ মাহফিল কাল
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৮:৩৬:৫৮ অপরাহ্ন
উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট এর ১৯তম ওয়াজ মাহফিল আজ রবিবার (৭ ডিসেম্বর) বেলা ২টা হতে রাত ১২টা পর্যন্ত সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের প্রথম গলিতে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ মাহফিলে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মুফতি সোহাইল আহমেদ মারুফী (ঢাকা), হযরত মাওলানা হাফিজুর রহমান হবিগঞ্জ), হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন (বি-বাড়িয়া ), হযরত মাওলানা ক্বারী আইনুল ইসলাম আজাদী (সিলেট) , হযরত মাওলানা এনায়েত উল্লাহ সাদী (হবিগঞ্জ), হযরত মাওলানা ক্বারী মুশাহিদ শিকদার (সিলেট), হযরত মাওলানা দিলোয়ার শফিক (সিলেট)।
এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত ও সকলের সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সভাপতি সজিবুর রহমান রুবেল। বিজ্ঞপ্তি





