জগন্নাথপুরে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৮:০৬:৩৫ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু আইয়ুব আনসারী। এসময় জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল হক সমছু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, সদস্য সচিব শফিকুল ইসলাম খেজর, পৌর বিএনপি নেতা আখলুছ মিয়া, আব্দুল মতিন, সুমন মিয়া, মঈন উদ্দিন, জিলু মিয়া, রিপন মিয়া, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





