গোয়াইনঘাটে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৭:৩০:০৯ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, মরহুম চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গিয়েছেন। তিনি বলেন, বেগম জিয়া মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, বাকস্বাধীনতা অর্জন, গণতন্ত্রের জন্য নিজে জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, তারপরও বাকশালী- ফ্যাসিবাদীদের কাছে নতি স্বীকার করেননি। তিনি আরও বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার নীতি-নৈতিকতা, আদর্শের উত্তরসূরী, তাদের দেখানো পথেই তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।
সোমবার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিলপূর্ব প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, সহ-সভাপতি উসমান গণী, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা তাঁতীদলের আহবায়ক এডভোকেট লিকাত আলী, সিলেট জেলা ছাত্রদল নেতা আফজাল হোসেন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম, মুক্তিযোদ্ধাদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, শ্রমিকদের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, ময়না মিয়া, যুবদল নেতা আফাজ উদ্দিন, তাঁতীদল নেতা সিরাজুল ইসলাম, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মন্নান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য মো. কিবরিয়া, তোয়াকুল ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





