ফেরত এসেছে ৫৬০০ পোস্টাল ব্যালট
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৯:৩২:৫৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : যথাযথ ঠিকানা না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি দেশে থেকে ৫ হাজার ৬০০ প্রবাসীর পোস্টাল ব্যালট ফেরত এসেছে।সোমবার নির্বাচন কমিশনে (ইসি) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান।
সানাউল্লাহ বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট দেশে সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছায়নি। ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।





