জগন্নাথপুরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৭:১৮:৫৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে।
বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মিঠু মিয়ার চটপটির দোকান, সালাম মিয়ার সিমেন্টের দোকান, সুজন মিয়ার ডেকোরেটার্সের দোকান ও আরেকটি ফার্ণিচারের দোকানসহ মোট ৪টি দোকান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছেন না।
খবর পেয়ে শেষ মুহুর্তে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। শুক্রবার অগ্নিকান্ডের ঘটনাটি পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ ও থানা পুলিশ।





