জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনায় আহত ৩
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৮:১৯:৩৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনায় ৩ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রাম এলাকায় প্রধান সড়কে। ২৭ জানুয়ারি রাতে মিশুক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর শহরের ভবানীপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজান মিয়া (২৫), হলদারকান্দি গ্রামের মাহফুজুর রহমান (২৪) সহ ৩ জন যাত্রী আহত হন। আহতদের পথচারীরা উদ্ধার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডা. রুবেল নিশ্চিত করেছেন।





