আর.এম.ডব্লিউ.এস‘র মতবিনিময় : প্রবাসিরা শুধু রেমিট্যান্স দেয়না, দেয় সংগ্রামের শিক্ষা
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৩:৫৯:২৫ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : প্রবাসফেরতদের সংগঠন রিটার্ন মাইগ্রেন্টস ওয়েলফেয়ার অব সিলেট এর বিভিন্ন উপজেলায় কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আর.এম.ডব্লিউ.এস. এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, সিলেট সদর এবং বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রবাসফেরতরা অংশগ্রহণ করেন। রিটার্ন মাইগ্রেন্টস ওয়েলফেয়ার অব সিলেট ( আর.এম.ডব্লিউ.এস) এর প্রতিষ্ঠাতা সভাপতি হাসান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলকলি সুইটস এর সিলেট বিভাগীয় ডি.জি.এম. জসিম উদ্দিন, সিলেট বাফেট পার্টি সেন্টারের ব্যবস্থাপক এম. ইয়াহিয়া , সমাজসেবি আহমেদ মারুফ, সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সামাদ,শিক্ষক জুবেদ আহমেদ।
বক্তারা বলেন, সিলেট প্রবাসি অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ জীবিকার তাগিদে বিশ্বের নানা প্রান্তে ছুটে গেছেন, আবার অনেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে এসেছেন। তারা কেবল রেমিট্যান্স যোদ্ধা নন, বরং অভিজ্ঞতা, দক্ষতা,শৃঙ্খলা ও আন্তর্জাতিক কর্মসংস্কৃতি নিয়ে ফেরা এক বিশাল মানবসম্পদ। প্রবাসফেরত নাগরিকদের যথাযথভাবে কাজে লাগানে গেলে দেশের স্থানীয় অর্থনীতি, উদ্যোক্তা খ্যাত এবং কর্মসংস্থানে নতুন গতি আসবে। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রবাসফেরতদের মধ্য থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের মুজিবুর রহমান,জালালপুরের গিয়াস উদ্দিন,দাউদপুর ইউনিয়নের সুমন আহমেদ,জালাল উদ্দিন, মো:পারভেজ আহমেদ, জুয়েল আহমেদ,রাকিব আলী,বিয়ানীবাজার শেওলার এনাম উদ্দিন,মো: হোসাইন আহমেদ,মো: হেলাল আহমেদ,মো: মাসুম হাসান,আব্দুর রহিম,মো: মামুনুর রশীদ, মোছাম্মাৎ রাজনা বেগম,কয়েস আহমেদ,লিলু মিয়া, মো: ফয়জুল আহমেদ,রনজিত নাথ,আব্দুল কুদ্দুস, কালা মিয়া,মো: হাবিবুর রহমান, মো: জাবেদ আহমেদ,দক্ষিণ সুরমা মোগলাবাজারের সুজন মিয়া, আব্দুল হামিদ, কিনু মিয়া, মো: কবির আহমেদ,ফয়সল আহমেদ, সিলেটের কাজীটুলার আব্দুস সালাম, আব্দুল মালিক, মেজরটিলা ইসলামপুরের রায়হান আহমেদ, লামাবাজার সিলেটের বাবলী বেগম লাবনী, মোগলাবাজার থানার সাথী আক্তার,দাউদপুর ইউনিয়নের ফাতেমা বেগম, তজম্মুল আলী, ইদ্রিস আলী,মাহমুব মিয়া,মোহাম্মদ আলী রাজু,মোহাম্মদ নুর, তেতলী ইউনিয়নের মো: নাসির মিয়া,বালাগঞ্জের পুর্ব গৌরিপুরের শামিম আহমেদ,সুলতান মিয়া,ফেঞ্চুগঞ্জ কুরবানপুরের হোসাইন আহমেদ, ঘিলাছড়ার ফাহিম আহমেদ।
সভায় উপস্থিত প্রবাসফেরত সদস্যবৃন্দ তাদের অভিজ্ঞতা, সমস্যা,সম্ভাবনা ও সরকারি সুযোগ- সুবিধা প্রাপ্তির বাস্তব চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, সিলেট সদর, বিয়ানীবাজারের প্রবাসফেরতদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।





