সিকৃবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদে নতুন ডিন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৩:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুনকে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলামকে ১ ফেব্রুয়ারি থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদে ডিনেন দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং তাঁর স্থলে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুনকে ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য উক্ত অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তিনি ডিন হিসেবে দায়িত্ব প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান সুবিধাদি প্রাপ্য হবেন।





