ঢাকাদক্ষিণে দ্বিতীয় কেন্দ্রীয় মক্তব পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১২:১৫ অপরাহ্ন

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ সিলেট এর দ্বিতীয় কেন্দ্রীয় মক্তব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টি কেন্দ্রে ১০ জন পরীক্ষকের পরিচালনায় মোট পরীক্ষার্থী ছিলো ২৪৩ জন।
ক্বায়দা বিভাগে পরীক্ষার্থী ৬৭ জন, আমপারা বিভাগে পরীক্ষার্থী ৬৪ জন, কুরআন শরীফ নাযারায় পরীক্ষার্থী ৬৯ জন, মক্তব সমাপনী বিভাগে পরীক্ষার্থী ৪৩ জনঅ অংশগ্রহণকারী মোট মক্তব ১১, অন্তর্ভুক্ত মোট মক্তব ১৮টি।
১ নং কেন্দ্রে মোট পরীক্ষার্থী-৪৭ জন, কায়দা-১৫ জন, আমপারা-১৩ জন, নাযারা-৯ জন, মক্তব সমাপনী-১০ জন। ২নং কেন্দ্রে মোট পরীক্ষার্থী-৪৮ জন, কায়দা-১৩ জন, আমপারা-১৬ জন, নাযারা-১০ জন, মক্তব সমাপনী-৯ জন। ৩ নং কেন্দ্রে মোট পরীক্ষার্থী- ৮০ জন, কায়দা-১৬ জন, আমপারা-১৯ জন, নাযারা-২১ জন, মক্তব সমাপনী-২৪ জন। ৪ নং কেন্দ্রে মোট পরীক্ষার্থী- ৩৩ জন, কায়দা-১১ জন, আমপারা-০৮ জন, নাযারা-১৪ জন, মক্তব সমাপনী-নাই। ৫ নং কেন্দ্রে মোট পরীক্ষার্থী- ৩৪ জন, কায়দা-১২ জন, আমপারা-০৮ জন, নাযারা-১৫ জন, মক্তব সমাপনী-নাই।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী, সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী। বিজ্ঞপ্তি





