জ্বালানি সাশ্রয়ে বন্ধ শাবির অফিস কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ৮:৩৪:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা মোতাবেক সোমবার (৯ মার্চ) থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ছুটি ঘোষণা করায় ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণী কার্যক্রম, অফিস ও পূর্ব নির্ধারিত সভাসমূহ বন্ধ থাকবে। শাবিপ্রবির একাডেমিক ক্যালেন্ডার মোতাবেক ৮ মার্চ ক্লাস পরীক্ষার ছুটি শুরু হয়েছে। ১১ মার্চ থেকে অফিস ছুটি শুরু হলেও সরকারের প্রজ্ঞাপনের পর দু’দিন এগিয়ে আনলো বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।





