মৌলভীবাজারে শিবিরের সদস্য শিক্ষা বৈঠক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৮:০৪:৪৪ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে সদস্যদের নিয়ে সোমবার জেলা কার্যালয়ে শহর সভাপতি কাজী দাইয়ান আহমেদের সভাপতিত্বে ও জেলা সভাপতি ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শিক্ষাবৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, সাবেক জেলা সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম।





