আ¤^রখানায় ড্রেনের স্ল্যাবে পড়ে আহত বৃদ্ধ
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৯:৫৯:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আ¤^রখানা এলাকায় খোলা ড্রেনে পড়ে রফিক মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন| রোববার রাত ৯টার দিকে চন্দনটুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে| আহত রফিক মিয়া নগরের উত্তর কাজীটুলা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন বাবুর্চি|
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, আ¤^রখানার চন্দনটুলা এলাকায় অবস্থিত আ¤^রখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উন্নয়ন ও পরিচ্ছন্নতা কাজের জন্য কয়েকটি ড্রেনের স্ল্যাব তুলে রাখা হয়| তবে কাজ শেষ হলেও স্ল্যাবগুলো পুনরায় বসানো হয়নি| ফলে ড্রেনটি দীর্ঘদিন খোলা অবস্থায় পড়ে ছিল| রোববার রাতে অন্ধকারের মধ্যে অসাবধানতাবশত ওই খোলা ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হন রফিক মিয়া|
এ বিষয়ে আহত রফিক মিয়া জানান, তিনি এশার নামাজ আদায়ের পর দুর্ঘটনার শিকার হন| সে সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং সড়কের বাতিও নিভে ছিল| ফলে খোলা ড্রেনের স্ল্যাবটি তাঁর চোখে পড়েনি| পথের পাশে দাঁড় করিয়ে রাখা স্ল্যাবে হোঁচট খেয়ে তিনি ড্রেনে পড়ে যান| এতে তাঁর বুক, হাত ও পায়ে আঘাত লাগে|
আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ বাঁচিয়েছেন, মাথায় আঘাত লাগেনি| তবে মনে হচ্ছে বুকের হাড়ে আঘাত গুরুতর|’ তিনি অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনের এমন কাজ মোটেও ঠিক হয়নি|
স্থানীয়দের অভিযোগ, সিসিকের দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে| তারা দ্রুত স্থায়ী সমাধান এবং নগরের ঝুঁকিপূর্ণ খোলা ড্রেনগুলো বন্ধ করার দাবি জানান|
চন্দনটুলা এলাকার বাসিন্দা কাওসার হোসেন রকি বলেন, ৫-৬ দিন আগে ড্রেন পরিষ্কারের জন্য স্ল্যাবগুলো তোলা হয়েছিল| কিন্তু কাজ শেষে আর সেগুলো বসানো হয়নি| স্কুলের সামনে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল| তার ওপর রাতে সড়কবাতিও জ্বলে না, পুরো এলাকা অন্ধকারে থাকে| আমরা আগেই দুর্ঘটনার আশঙ্কা করছিলাম, অবশেষে সেটাই ঘটেছে| তিনি আরও জানান, স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত বৃদ্ধকে উদ্ধার করেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন|
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর বলেন, “বিষয়টি আমরা জেনেছি| দ্রুত ব্যবস্থা নিয়ে ড্রেনের স্ল্যাব পুনঃস্থাপন করা হয়েছে এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে|




