সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে, স্বামী-স্ত্রীসহ নিহত ৬
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৯:৩১:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩ জন আহতের খবর পাওয়া গেছে| এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুই পরিবারের বাবা মেয়ে ও ¯^ামী-স্ত্রীসহ জন ৫ নিহত ও ৩ জন আহত হন| এছাড়া বিকেলে পৃথক সড়ক দুর্ঘটনায় দিরাই-মদনপুর রোডের নারাইনপুরে বাসচাপায় এক নারী নিহত হন|
সোমবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার| তিনি জানান, পুলিশ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত করেছে| এরমধ্যে তাহিরপুরের এক পরিবারের বাবা মেয়ে ও আরেক পরিবারের ¯^ামী-স্ত্রী রয়েছেন| পুলিশ নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় জানতে কাজ করছে|
জানা গেছে, সোমবার (৪ মে) দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুনামগঞ্জগামী বাস সিলেটগামী সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন| ওসমানী হাসপাতালে নেয়ার পর আরো ৩ জন মারা যান|
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, সোমবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল রিফাত পরিবহনের একটি বাস| অপরদিকে সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল একটি সিএনজি অটোরিক্সা| জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় ও সিএনজিকে ধাক্কা দেয়| এতে সিএনজি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে| বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়|
এদিকে এই দুর্ঘটনার ঘন্টাখানেকের মধ্যে দিরাই-মদনপুর সড়কের নারায়নপুর এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হন|
ছাতকে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে| এরমধ্যে নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের তিওর জালাল গ্রামের মৃত আব্দুল হাশিমের পুত্র ইউনুস আলী (৫০) ও তার মেয়ে কেয়া মনি (১৭), এইক উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাও গ্রামের আব্দুস শুকুরের পুত্র শাহাব উদ্দিন (৪৫) ও তার স্ত্রী নীলুফা আক্তার (৩০)| শেষ খবর পাওয়া পর্যন্ত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি|
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে|
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন নিহত হয়েছেন| আহত দুজনের অবস্থাও গুরুতর|
এদিকে, দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) নিহত হয়েছেন| প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান| তাৎক্ষনিকভাবে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি|





