বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৯:৪৬:০৯ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ইলেক্ট্রিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল আহমদ ইমন (১৯) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে| সোমবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে| নিহত জুয়েল আহমদ ইমন একই ইউনিয়নের দোহালিয়া গ্রামের আব্দুল মালিক বাদাই মিয়ার ছেলে|
জানা গেছে, প্রতিদিনের ন্যায় ইলেক্ট্রিশিয়ান ইমন আহমদ সোমবার সকালে কাজে যায়| দুপুরে আরেঙ্গাবাদ গ্রামের এক ব্যক্তির বাড়িতে ইলেক্ট্রিক কাজের সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়| এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে বাড়ির লোকজন দ্রুত তাকে জুড়ী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|





