কুলাউড়ার নতুন ইউএনও সানজিদা
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৮:১৩:২৩ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে| নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার| মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন|
তিনি জানান, কুলাউড়ার বর্তমান ইউএনও মো. মহিউদ্দিনকে বদলি করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পদায়ন করা হয়েছে| তার স্থলেই কুলাউড়ার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার|
জানা গেছে, ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন| পরবর্তীতে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়| এ বিষয়ে সানজিদা আক্তার এই প্রতিবেদককে জানান, আগামী দু’একদিনের মধ্যেই তিনি কুলাউড়ায় যোগদান করবেন|





