জৈন্তাপুরে জনদাবী পরিষদের আলোচনা সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৬, ৮:৪৯:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে জনদাবী পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকাল ৫টায় উপজেলা সদরস্থ্য ˆজন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়| ˆজৈন্তিয়া জনদাবী পরিষদের সভাপতি ইলিয়াস উদ্দিন লিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেকের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনদাবী পরিষদের সহ-সভাপতি দেলওয়ার হোসেন মাসুক, হোসাইন আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ ও সদস্য মাওলানা রজব আলী প্রমুখ|
এসময় বক্তারা বলেন, ইতিহাস ঐতিহ্যের জনপদ ˆজন্তাপুর উপজেলা| এখানে রয়েছে গ্যাস, বালু, পাথর সহ অসংখ্য প্রাকৃতিক সম্পদ| অথচ ˆজন্তাপুর উপজেলা থেকে আহরীত গ্যাস বাংলাদেশের সর্বত্র সরবরাহ হলেও এখন পর্যন্ত এই অঞ্চলের মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত| পাথর কোয়ারী বন্ধ থাকায় শ্রমজীবি মানুষের জীবন-মান বিপন্ন| জৈন্তাপুরের সর্বত্র গ্যাস সরবরাহ এবং সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন সুযোগসহ প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করাই জৈন্তিয়া জনদাবী পরিষদের দীর্ঘ দিনের দাবী| সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এডভোকেট নাছির উদ্দিন আহমদের স্মৃতিচারন করে বলেন, তিনি বৃহত্তর জৈন্তার সকল পর্যায়ে আমৃত্যু আন্দোলন সংগ্রাম করেছেন| তাহার কর্মজীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধাসহ মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়| আন্দোলন সংগ্রাম সফল করার লক্ষে আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ সহ সকল ইউনিয়ন কমিটি গঠনের উপর সিদ্ধান্ত গৃহীত হয়|




