এসএমপির অভিযানে ১১২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৬, ৮:৪৪:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর বিভিন্ন এলাকা থেকে একদিনে ১১২ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার (২৭ মে) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এসএমপির বিভিন্ন থানা পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১১২ জন গ্রেফতার এবং ট্রাফিক বিভাগের অভিযানে ৫২টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, মেট্রো অধ্যাদেশ মোতাবেক, সন্দেহজনক হিসেবে, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি। গ্রেফতারের পাশাপাশি ৩ কেজি গাঁজা ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ট্রাফিক বিভাগের পৃথক পৃথক অভিযানে ৫২ টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপির এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম জানান, অপরাধ দমনে পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।




