নগরীতে ৩২ ঘণ্টায় ১৩৩ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৬, ৪:২৫:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত পুলিশ মাদক বিরোধী কোন বিশেষ অভিযান পরিচালনা করতে পারেনি। একই সময়ে আইন লঙ্ঘন করায় ৭৯টি যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) এসব তথ্য জানান সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত ৩২ ঘণ্টায় সিলেট মহানগরী এলাকায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের কারণে ১৩৩ জনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ ৩ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, চোরাচালানকারী, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, মহানগর অধ্যাদেশ, হকার রয়েছে। এছাড়া মহানগর ট্রাফিক পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৯টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে




