কোরবানির চামড়া সংগ্রহ নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৬, ১:৩৩:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট জেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির চামড়া সফলভাবে সংগ্রহের লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কোরবানির চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন।
এরআগে গতকাল কোরবানির চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত থেকে সরে আসে সিলেটের কওমি মাদরাসাগুলো। বিকালে সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত থেকে সরে আসে কওমি মাদরাসা ভিত্তিক সংগঠন ‘কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ’। এ বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।




