শাহপরানে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৬, ৯:১২:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীর শাহপরান থানাধিন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শাহপরান থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান (র.) মাজার গেইট এলাকার ‘স্যার ফার্মেসি’র সামনে চেকপোস্ট চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম সাদ্দাম (৩৬)। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার লক্ষীপুর ইউনিয়নের মাটগাঁও ৩নং ওয়ার্ডের আব্দুন নুরের পুত্র। এসময় তার কাছ থেকে ৩০ পিসি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





