হবিগঞ্জে বাস মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৭:৫০:০৬ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুরে শহরতলির ধুলিয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।
জাহিদুল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। নিহত জাহিদুল ইসলাম বাহুবল উপজেলার মিরপুর এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে জাহিদুলসহ আরও আরও একজন মোটরসাইকেল আরোহী করে শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। সদর থানার ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।





