এডভোকেট মুজিবের ইন্তেকালে ড. এনামুল হকের শোক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৮:১৬:০৮ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী| মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি|
এক শোকবার্তায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান জেলা বারের সিনিয়র আইনজীবীর পাশাপাশি একজন পরোপকারি ও সজ্জন ব্যক্তি ছিলেন| তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করেছেন| তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত| আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন| আমীন| বিজ্ঞপ্তি






