অ্যাডভোকেট মুজিবুরের মৃত্যুতে মিফতাহ সিদ্দিকীর শোক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৮:২০:০১ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী|
এক শোকবার্তায় মিফতাহ& সিদ্দিকী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন দক্ষ আইনজীবী, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব| আইন অঙ্গন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে| তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিজ্ঞ ও মানবিক মানুষকে হারালো|
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন| মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন| বিজ্ঞপ্তি







