শাবিপ্রবির সঙ্গে বিডিরেনের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৮:২৭:৫৬ অপরাহ্ন

আইটি অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ রিচার্স অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) সঙ্গে মতবিনিময় সভা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)| শুক্রবার (১৫ মে) বিশ^বিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, বিশ^বিদ্যালয়ের আইটি অবকাঠামো উন্নয়নে বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১২টায় প্রশাসন ভবন-১ এ ভাইস চ্যান্সেলরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজওয়ান আহমদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান ও আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার প্রমুখ| অন্যদিকে বিডিরেনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ তাওরিত|
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক এবং আবাসিক এলাকায় বিদ্যমান ইন্টারনেট ও নেটওয়ার্কিং সেবার মান উন্নয়ন, প্রযুক্তি হালনাগাদ, ব্যান্ডউইথ সম্প্রসারণ ও সার্বিক নেটওয়ার্ক স্থিতিশীলতা বৃদ্ধিসহ আইটি অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট আলোচনা হয়| বিজ্ঞপ্তি






